সিআইইউতে ‘কেস রাইটিং সেন্টার’ উদ্বোধন

দেশে প্রথমবারের মতো কেস-ভিত্তিক শিক্ষাদান ও গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি)’।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর জামালখানস্থ সিআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন। সরকারি রেজিস্ট্রার এম এম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।  এছাড়াও বক্তব্য প্রদান করেন, সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ইফতেখার ইরশাদ খান এবং এইচএসবিসির হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অ্যাসোসিয়েট ডিন ড. মাইকেল গউসিয়ামা।  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের বৃহত্তম বিজনেস কেস বিতরণকারী প্র

সিআইইউতে ‘কেস রাইটিং সেন্টার’ উদ্বোধন

দেশে প্রথমবারের মতো কেস-ভিত্তিক শিক্ষাদান ও গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি)’। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর জামালখানস্থ সিআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন। সরকারি রেজিস্ট্রার এম এম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। 

এছাড়াও বক্তব্য প্রদান করেন, সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ইফতেখার ইরশাদ খান এবং এইচএসবিসির হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ।

বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অ্যাসোসিয়েট ডিন ড. মাইকেল গউসিয়ামা। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের বৃহত্তম বিজনেস কেস বিতরণকারী প্রতিষ্ঠান দ্য কেস সেন্টার, ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি স্টেলার।

সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবছার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্ল্যানফিল্ড ইউনিভার্সিটিতে অবস্থিত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘দ্য কেস সেন্টার’র সহযোগিতায় সিআইইউ কেস রাইটিং সেন্টার (সিসিডব্লিউসি) যাত্রা শুরু করেছে। এই সেন্টারের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন শিক্ষণীয় কেস তৈরি করা হবে, যেখানে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রতিফলিত হবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা ভবিষ্যতের দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এছাড়া উদীয়মান অর্থনীতির প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এসব কেস বিশ্বব্যাপী শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow