সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে সিআরবি রক্ষা পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে সিআরবির সাত রাস্তার মোড়ে সংগঠনটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে সিআরবি রক্ষা পরিষদের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, সিআরবি সরকার ঘোষিত একটি হেরিটেজ এলাকা। সেখানে বেসরকারি কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এর আগে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নাগরিক আন্দোলনের মুখে সরকার সরে যেতে বাধ্য হয়েছিল। সাংবাদিকদের তিনি বলেন, কালো টাকার মালিকরা এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে। জনগণ তাদের এ অপতৎপরতা প্রতিহত করবে। ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের প্রয়োজন হলে বিকল্প স্থান হিসেবে পাহাড়তলীর পরিত্যক্ত হজ ক্যাম্প কিংবা কুমিরা এলাকায় অবস্থিত টিবি হাসপাতালের জায়গা বিবেচনা করা যেতে পারে। তার ভাষ্য, পরিবেশ ও ঐতিহ্য ধ্বংস করে উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না। সিআরবি এলাকায় প্রায় ছয় একর জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব

সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে সিআরবি রক্ষা পরিষদ।

রোববার (১৯ এপ্রিল) সকালে সিআরবির সাত রাস্তার মোড়ে সংগঠনটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে সিআরবি রক্ষা পরিষদের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, সিআরবি সরকার ঘোষিত একটি হেরিটেজ এলাকা। সেখানে বেসরকারি কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এর আগে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নাগরিক আন্দোলনের মুখে সরকার সরে যেতে বাধ্য হয়েছিল।

jagonews24

সাংবাদিকদের তিনি বলেন, কালো টাকার মালিকরা এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে। জনগণ তাদের এ অপতৎপরতা প্রতিহত করবে।

ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের প্রয়োজন হলে বিকল্প স্থান হিসেবে পাহাড়তলীর পরিত্যক্ত হজ ক্যাম্প কিংবা কুমিরা এলাকায় অবস্থিত টিবি হাসপাতালের জায়গা বিবেচনা করা যেতে পারে। তার ভাষ্য, পরিবেশ ও ঐতিহ্য ধ্বংস করে উন্নয়ন গ্রহণযোগ্য হতে পারে না।

jagonews24

সিআরবি এলাকায় প্রায় ছয় একর জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব প্রথম অনুমোদন পায় ২০১৩ সালে। পরে ২০২০ সালে তৎকালীন সরকার প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়। একই বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ে ও ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। প্রকল্পটির পরিকল্পনা সহযোগী সংস্থা ছিল সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপি)।

তবে নাগরিক সমাজের টানা আন্দোলনের মুখে ২০২২ সালের নভেম্বরে সরকার সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

আন্দোলনকারীদের দাবি, নতুন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় আবারও উদ্বেগ তৈরি হয়েছে নগরজুড়ে।

jagonews24

এদিকে আজ বিকেলে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনের কথা রয়েছে বলে জানা গেছে। তার আগেই সকালে মানববন্ধনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন সকালে নগরের জামালখানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, গাছ কেটে সিআরবিতে কোনো হাসপাতাল বা স্থাপনা করতে দেওয়া হবে না। চট্টগ্রামবাসীও তা মেনে নেবে না।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান।
তাদের মতে, সিআরবির মতো সবুজ এলাকা রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর সংরক্ষণ করা।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow