সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মো. হৃদয় নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে।  নিহত মো. হৃদয় (২২) ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে ৮টার সময় ধোড়করা বাজারের পূর্বপাশে প্রান্ত ও আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দুপক্ষের মোটরসাইকেল সাইট নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনা ওইখানে শেষ হলেও পরে ঘোষতল গ্রামের রাজিব, প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য বাজারে ওয়াসিমের গ্যারেজে সামনে তিনটি মোটরসাইকেল নিয়ে এসে শাকতলা গ্রামের লোকজনকে মারধর শুরু করে।  তিনি আরও বলেন, শাকতলার গ্রামের সিএনজিচালক হৃদয় একই গ্যারেজে রাতে সিএনজি রাখার জন্য প্রবেশ করে। এ সময় রাজিব সিএনজিচালক হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হৃদয়ের

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মো. হৃদয় নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত মো. হৃদয় (২২) ওই ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে ৮টার সময় ধোড়করা বাজারের পূর্বপাশে প্রান্ত ও আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দুপক্ষের মোটরসাইকেল সাইট নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনা ওইখানে শেষ হলেও পরে ঘোষতল গ্রামের রাজিব, প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য বাজারে ওয়াসিমের গ্যারেজে সামনে তিনটি মোটরসাইকেল নিয়ে এসে শাকতলা গ্রামের লোকজনকে মারধর শুরু করে। 

তিনি আরও বলেন, শাকতলার গ্রামের সিএনজিচালক হৃদয় একই গ্যারেজে রাতে সিএনজি রাখার জন্য প্রবেশ করে। এ সময় রাজিব সিএনজিচালক হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজিচালক। আজ তার ইনকাম কম হয়েছে বলে সন্ধ্যায় আমার কাছে থেকে চা খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। লোকজনের মাধ্যমে আমি জানতে পারি, তাকে কিশোর গ্যাং সদস্যরা ছুরি মেরে হত্যা করেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকিব মাহমুদ মাহি বলেন, হৃদয়কে কিছু লোক রাত সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসে৷ আমরা তার বুকের ডানপাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কী কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে তা জানারও চেষ্টা করছি। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না তা আমরা খতিয়ে দেখছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow