সিকৃবির পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পুকুরে গোসল করতে নেমে লাশ হয়েছেন এক কিশোর মাদরাসা ছাত্র। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা। মৃত মো. রায়হান (১৭) রায়হান শাহপরাণ থানার বালুচর নতুনবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। শাহপরাণ থানাপুলিশ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সামিউল তুষার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে তারা ৪ থেকে ৫ জন বন্ধু খেলা শেষে গোসল করতে নেমিছিল। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি থেকে ফেরার পেথে হঠাৎ রায়হান ডুবতে শুরু করে। তার বন্ধুরা চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫ টার দিকে তাদের ডুবুরিরা এসে অনেক চেষ্টার পর রায়হানের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্তে তাদের অসম্মতি থাকায় রায়হানের লাশটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিকৃবির প্রক্টর সামিউল তুষার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পুকুরে গোসল করতে নেমে লাশ হয়েছেন এক কিশোর মাদরাসা ছাত্র। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা।
মৃত মো. রায়হান (১৭) রায়হান শাহপরাণ থানার বালুচর নতুনবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।
শাহপরাণ থানাপুলিশ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সামিউল তুষার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে তারা ৪ থেকে ৫ জন বন্ধু খেলা শেষে গোসল করতে নেমিছিল। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি থেকে ফেরার পেথে হঠাৎ রায়হান ডুবতে শুরু করে।
তার বন্ধুরা চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫ টার দিকে তাদের ডুবুরিরা এসে অনেক চেষ্টার পর রায়হানের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্তে তাদের অসম্মতি থাকায় রায়হানের লাশটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিকৃবির প্রক্টর সামিউল তুষার।
What's Your Reaction?