সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্জন কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন।   চলতি বছরের প্রথম তিন মাসে সিঙ্গার বাংলাদেশ ৫.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের (৫.৬ বিলিয়ন টাকা) তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। বৈশ্বিক অস্থিরতা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিক্রয়ের সাময়িক ধীরগতি এবং ঈদুল ফিতরের দীর্ঘ  ছুটির মধ্যেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।   সিঙ্গার বাংলাদেশ এই প্রান্তিকে মোট মুনাফা ও পরিচালন মুনাফা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে, আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ৫৫৯ মিলিয়ন টাকা নিট লোকসান হয়েছে। শেয়ার প্রতি আয় (EPS), নিট সম্পদ মূল্য (NAV) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)-এর মতো প্রধান আর্থিক সূচকগুলোতেও প্রতিফলন ঘটেছে। এই ফলাফল চলমান কৌশলগত বিনিয়োগের প্রেক্ষাপটে দেখা উচিত। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এ (BSEZ) অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন, নিজস্ব এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধ

সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্জন কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন।  

চলতি বছরের প্রথম তিন মাসে সিঙ্গার বাংলাদেশ ৫.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের (৫.৬ বিলিয়ন টাকা) তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। বৈশ্বিক অস্থিরতা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিক্রয়ের সাময়িক ধীরগতি এবং ঈদুল ফিতরের দীর্ঘ  ছুটির মধ্যেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।  

সিঙ্গার বাংলাদেশ এই প্রান্তিকে মোট মুনাফা ও পরিচালন মুনাফা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে, আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ৫৫৯ মিলিয়ন টাকা নিট লোকসান হয়েছে। শেয়ার প্রতি আয় (EPS), নিট সম্পদ মূল্য (NAV) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)-এর মতো প্রধান আর্থিক সূচকগুলোতেও প্রতিফলন ঘটেছে।

এই ফলাফল চলমান কৌশলগত বিনিয়োগের প্রেক্ষাপটে দেখা উচিত। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এ (BSEZ) অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন, নিজস্ব এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি রচনা করছে। 

সিঙ্গার বাংলাদেশ ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পণ্যের উদ্ভাবন, উন্নত রিটেইল অভিজ্ঞতা এবং শক্তিশালী কাস্টমার এনগেজমেন্টের মাধ্যমে বাজারের সুযোগগুলো কাজে লাগানোর দিকে মনোনিবেশ করছে। পাশাপাশি ‘ডুয়াল-ব্র্যান্ড’ কৌশল এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের প্রেক্ষিতে আত্মবিশ্বাসী যে, নিকট-ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে এসকল কার্যক্রম গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow