সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ‘সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড’-এ দেশের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন এবং বিজয় ফাউন্ডেশন। অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং শিক্ষা,-এই ছয়টি বিভাগে সারা দেশ থেকে মোট ৩৫৬ জন আবেদন করেন। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মানুষের জীবনে উল্লেখযোগ্য ও কল্যাণমূলক অবদান রাখা ২৫ জনকে চূড়ান্তভাবে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস হাসান কায়সান, উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরিধিন, নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান ন

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ‘সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড’-এ দেশের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন এবং বিজয় ফাউন্ডেশন। অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং শিক্ষা,-এই ছয়টি বিভাগে সারা দেশ থেকে মোট ৩৫৬ জন আবেদন করেন। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মানুষের জীবনে উল্লেখযোগ্য ও কল্যাণমূলক অবদান রাখা ২৫ জনকে চূড়ান্তভাবে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস হাসান কায়সান, উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরিধিন, নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তনিমা বিনতে আশরাফ এনা, ব্লুজওয়াল্ড লিমিটেডের অপারেশন ম্যানেজার ওয়াহিদ উজ জামান তুর্জ, ব্যঞ্জনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতিন ইসরাক রহমান এবং দৈনিক কালবেলার জেনারেল ম্যানেজার রিয়াজ শাহী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন, আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং গিভ এ হ্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলভী রায়হান সিমান্ত। মো. কামরুল হাসান তেজগাঁও অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনস। প্রতিষ্ঠানটি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করে মানসম্মত আয়োজনের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে কাজ করে। করপোরেট, সামাজিক, প্রচারণামূলক ও ব্যক্তিগত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনেও প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা রয়েছে।

আয়োজকদের মতে, একটি কার্যকর প্ল্যাটফর্ম মানুষের দক্ষতা, আয় এবং ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি নেটওয়ার্কিং, কর্মসংস্থান এবং ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিটিজেন প্ল্যাটফর্ম, বিজয় ফাউন্ডেশন এবং উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে কৌশলগত অংশীদার হিসেবে ছিল ব্যঞ্জন। টিকেটিং পার্টনার ছিল ‘টিকেট কিনুন’। মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা ও বাংলা মিরর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow