সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

গাজীপুর মহানগরের চত্বর এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশের পরিচয়ে মাদ্রাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে, আটকের পর তাকে টানা নির্যাতনের একপর্যায়ে মৃত্যু হলে মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তৎকালীন সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসা থেকে আল আমিনকে আটক করে নিয়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরে মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে তাকে টানা ১৮ দিন শারীরিক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর ঘটনা গোপন করতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতু থেকে তাঁর মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘট

সিটিটিসির সাবেক প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

গাজীপুর মহানগরের চত্বর এলাকার ইবনে মাসউদ মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন আল আমিনকে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশের পরিচয়ে মাদ্রাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে, আটকের পর তাকে টানা নির্যাতনের একপর্যায়ে মৃত্যু হলে মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তৎকালীন সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসা থেকে আল আমিনকে আটক করে নিয়ে যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরে মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে তাকে টানা ১৮ দিন শারীরিক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর ঘটনা গোপন করতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতু থেকে তাঁর মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow