সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?

আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের—এমন ইঙ্গিত দিয়েছেন মঞ্চের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা, যিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টের মাধ্যমে জুমা এই ঘোষণা দেন। জুমা তার পোস্টে লিখেছেন, “আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?” পরে আরেক পোস্টে তিনি আব্দুল্লাহ আল জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং উল্লেখ করেন, “আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।” মুহূর্তেই তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানান। তবে ইনকিলাব মঞ্চ বা আব্দুল্লাহ আল জাবের এবিষয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট করেননি।

সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?

আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের—এমন ইঙ্গিত দিয়েছেন মঞ্চের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা, যিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টের মাধ্যমে জুমা এই ঘোষণা দেন।

জুমা তার পোস্টে লিখেছেন, “আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?” পরে আরেক পোস্টে তিনি আব্দুল্লাহ আল জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং উল্লেখ করেন, “আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।”

মুহূর্তেই তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানান।

তবে ইনকিলাব মঞ্চ বা আব্দুল্লাহ আল জাবের এবিষয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow