সিটি নির্বাচনে ‘দলীয় প্রতীক’ থাকছে কি না, জানালেন ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের ওপর নির্ভর করছে।’ রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমার জানা মতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এই বিল বা অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়। তবে, সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।’ সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ-সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন।’ আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে; নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদের ওপর নির্ভর করছে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমার জানা মতে, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন সংসদ বসবে। সংসদ বসার পর যদি এই বিল বা অর্ডিন্যান্স রেটিফাই (অনুমোদন) হয়। তবে, সে অনুযায়ী নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।’
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ-সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, বিধি অনুযায়ী মূলত তারাই নির্বাচিত হবেন।’
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দলগুলো ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে; নির্বাচন কমিশন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন শেষ করবে।’
তিনি আরও বলেন, ‘উপনির্বাচনগুলো নিয়েও কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।’
What's Your Reaction?