সিনেমার কায়দায় চলন্ত ট্রাক থামালেন তরুণী, ভিডিও ভাইরাল

ঢালু জায়গায় পার্ক করা ছিল একটি ট্রাক। কিন্তু হঠাৎ করেই গাড়িটি নিজ থেকে চলতে শুরু করে। বিশাল ট্রাকটি যখন ব্যস্ত একটি রাস্তার দিকে এগিয়ে যেতে শুরু করে, ঠিক তখন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ করেই ট্রাকটি চলতে শুরু করেছে দেখে তিনি ঠান্ডা মাথায় দ্রুত পদক্ষেপ নেন। ওই তরুণী তড়িঘটি করে ট্রাকে উঠে পড়েন এবং গাড়িটি থামিয়ে দেন। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। কিন্তু ভিতরে চালক নেই। ট্রাকের দরজা খোলা। কিন্তু ভিতরে চালক নেই। জায়গাটি একটু ঢালু হওয়ায় গাড়িটি হঠাৎ নিজে থেকেই চলতে শুরু করে। ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে যায় গাড়িটি। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রাকটিকে বিপজ্জনকভাবে এগিয়ে যেতে দেখে নড়েচড়ে বসেন তিনি। এক লাফে উঠে পড়েন চলন্ত ট্রাকে ড্রাইভিং সিটে। কিছু ক্ষণের জন্য ভারসাম্য হারালেও ধীরে ধীরে ট্রাকের কেবিনে ঢুকে প়ড়েন তিনি। এসময় দু’জন যুবকও পিছন থেকে এসে গাড়িটি থামানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তরুণী গাড়িতে ঢুকে পড়েন। দ্রুত হ্যান্ডব্রেকে চা

সিনেমার কায়দায় চলন্ত ট্রাক থামালেন তরুণী, ভিডিও ভাইরাল

ঢালু জায়গায় পার্ক করা ছিল একটি ট্রাক। কিন্তু হঠাৎ করেই গাড়িটি নিজ থেকে চলতে শুরু করে। বিশাল ট্রাকটি যখন ব্যস্ত একটি রাস্তার দিকে এগিয়ে যেতে শুরু করে, ঠিক তখন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎ করেই ট্রাকটি চলতে শুরু করেছে দেখে তিনি ঠান্ডা মাথায় দ্রুত পদক্ষেপ নেন।

ওই তরুণী তড়িঘটি করে ট্রাকে উঠে পড়েন এবং গাড়িটি থামিয়ে দেন। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। কিন্তু ভিতরে চালক নেই। ট্রাকের দরজা খোলা। কিন্তু ভিতরে চালক নেই। জায়গাটি একটু ঢালু হওয়ায় গাড়িটি হঠাৎ নিজে থেকেই চলতে শুরু করে। ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে যায় গাড়িটি। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রাকটিকে বিপজ্জনকভাবে এগিয়ে যেতে দেখে নড়েচড়ে বসেন তিনি।

এক লাফে উঠে পড়েন চলন্ত ট্রাকে ড্রাইভিং সিটে। কিছু ক্ষণের জন্য ভারসাম্য হারালেও ধীরে ধীরে ট্রাকের কেবিনে ঢুকে প়ড়েন তিনি। এসময় দু’জন যুবকও পিছন থেকে এসে গাড়িটি থামানোর চেষ্টা করেন।

তবে ততক্ষণে তরুণী গাড়িতে ঢুকে পড়েন। দ্রুত হ্যান্ডব্রেকে চাপ দেন তিনি। এতে প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রাকটি। গাড়িটি রাস্তার উপর উঠে গেলেও কোনও দুর্ঘটনা ঘটেনি।

ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। পাশাপাশি তরুণীর প্রশংসাও করেছেন তারা। একজন ইন্টারনেট ব্যবহারকারি লিখেছেন-, ‘এ রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বিশাল ব্যাপার। তরুণীকে ধন্যবাদ।’ অন্য আরেকজন লিখেছেন, ‘তরুণী মুকুটহীন রানি। তিনি সত্যিকারের সুপারহিরো।’

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow