সিনেমার জন্য ফজলুর রহমান বাবু গাইলেন ‘আমায় ভাসাইলি রে’

নদী ও জাহাজিদের জীবনকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’-এর প্রচারণায় যুক্ত হচ্ছে একটি বিশেষ গান। পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘আমায় ভাসাইলি রে’ নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’-এর গল্প নদী ও ভাসমান মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। তাই সিনেমার আবহের সঙ্গে মানানসই একটি গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ‘আমায় ভাসাইলি রে’ গানটি। নতুন সংগীত আয়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নির্মাতার ভাষ্য, শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে এই গানটির নাম। পরে দলের সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়। একই সঙ্গে গানটির জন্য ফজলুর রহমান বাবুর কণ্ঠকে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে তাদের কাছে। গান গাওয়ার পাশাপাশি ‘মাস্তুল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন বাবু। ছবিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যাসহ অনেকে। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক উ

সিনেমার জন্য ফজলুর রহমান বাবু গাইলেন ‘আমায় ভাসাইলি রে’

নদী ও জাহাজিদের জীবনকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’-এর প্রচারণায় যুক্ত হচ্ছে একটি বিশেষ গান। পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘আমায় ভাসাইলি রে’ নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।

চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’-এর গল্প নদী ও ভাসমান মানুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। তাই সিনেমার আবহের সঙ্গে মানানসই একটি গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ‘আমায় ভাসাইলি রে’ গানটি। নতুন সংগীত আয়োজন করেছেন লাবিক কামাল গৌরব।

নির্মাতার ভাষ্য, শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে এই গানটির নাম। পরে দলের সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়। একই সঙ্গে গানটির জন্য ফজলুর রহমান বাবুর কণ্ঠকে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে তাদের কাছে।

গান গাওয়ার পাশাপাশি ‘মাস্তুল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন বাবু। ছবিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যাসহ অনেকে।

গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ‘মাস্তুল’। প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। যদিও মুক্তির ছাড়পত্র পাওয়ার পরও অর্থসংকটের কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে আসতে পারেনি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মাস্তুল’। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ গানটি প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে ছবির আনুষ্ঠানিক প্রচারণা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow