সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭তম ব্যাচের সদস্য ও জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক। তার অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মতো একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ ভোর ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মর্মান্তিক সংঘর্ষ ঘটে। এতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একেএম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন এবং জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিজ জেলা নেত্
সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৭তম ব্যাচের সদস্য ও জামালপুরের সিভিল জজ একেএম সামিউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, একেএম সামিউল হক ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ বিচারক। তার অকাল ও মর্মান্তিক মৃত্যু বিচারাঙ্গনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মতো একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ ভোর ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে লাহিড়ীকান্দা এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মর্মান্তিক সংঘর্ষ ঘটে। এতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একেএম সামিউল হক ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিচার বিভাগে যোগদান করেন এবং জামালপুর জেলা আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার নিজ জেলা নেত্রকোনা। তার বয়স হয়েছিল ২৭ বছর ৭ মাস এবং তিনি অবিবাহিত ছিলেন।
What's Your Reaction?