সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন। তিনি বলেন, ভোর রাতে সলঙ্গা থানার বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বরে চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে। পরে ভোর রাত ৪ টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ৯ জনকে আটক করা হয়। তবে ২/৩ জন পালিয়ে যায়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন।
তিনি বলেন, ভোর রাতে সলঙ্গা থানার বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বরে চড়িয়া মধ্যপাড়া এলাকার বাকিরুলের বাড়িতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা চুরি শেষে অবস্থান করছে। পরে ভোর রাত ৪ টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ৯ জনকে আটক করা হয়। তবে ২/৩ জন পালিয়ে যায়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?