সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে "২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ৫ শতাধিক চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সলঙ্গা থানার জগজীবনপুর রানীনগর নূরানী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আয়োজকরা জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের "২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে "২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ৫ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সলঙ্গা থানার জগজীবনপুর রানীনগর নূরানী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের "২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow