সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে ডিসি

সিরাজগঞ্জে জরাজীর্ণ ঘরে অর্ধাহারে দিন কাটানো অসহায় সাইদুল-আনোয়ারা দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পরিবারটিকে ঢেউটিন ও নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করেন। জানা যায়,সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছিলেন। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করত। রমজানে ইফতার করার মতো সামর্থ্য ছিল না। ভাত ও কাঁচা মরিচ দিয়ে ইফতার করত। তাদের সংসারের করুন চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসেন। তিনি রবিবার দুপুরে সাইদুল-আনোয়ারা দম্পত্তির হাতে এক মাসের খাদ্যসামগ্রী, ঘরের জন্য দুই বান ঢেউটিন এবং নগদ ১১ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করে দেন। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, কোন অসহায় পরিবার কষ্টে থাকলে জেলা প্রশাসন আগেও যেমন তাদের পাশে ছিল ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

সিরাজগঞ্জে অসহায় পরিবারের পাশে ডিসি

সিরাজগঞ্জে জরাজীর্ণ ঘরে অর্ধাহারে দিন কাটানো অসহায় সাইদুল-আনোয়ারা দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পরিবারটিকে ঢেউটিন ও নগদ অর্থসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

জানা যায়,সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছিলেন। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করত। রমজানে ইফতার করার মতো সামর্থ্য ছিল না। ভাত ও কাঁচা মরিচ দিয়ে ইফতার করত। তাদের সংসারের করুন চিত্র গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসেন। তিনি রবিবার দুপুরে সাইদুল-আনোয়ারা দম্পত্তির হাতে এক মাসের খাদ্যসামগ্রী, ঘরের জন্য দুই বান ঢেউটিন এবং নগদ ১১ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করে দেন।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, কোন অসহায় পরিবার কষ্টে থাকলে জেলা প্রশাসন আগেও যেমন তাদের পাশে ছিল ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow