সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি ডাম্প ট্রাক জব্দ করেন তারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস ও আরও একজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এম এ মালেক/কেএইচকে/এমএস

সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি ডাম্প ট্রাক জব্দ করেন তারা।

সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি জমির উর্বরতা রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস ও আরও একজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow