সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেন। আরও পড়ুন পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে তল্লাশি করে ইয়াবা ও হেরোইনসহ আটক করে। পরে এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে একটি মামলা করেন। অপরদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানার থেকে ভারতীয় তৈরি চেতনা নাশক ইনজেকশন জব্দ করে। পৃথক এই মামলা দুটির সাক্ষ্য প্রমাণ শেষে আদালত তাদের যাবজ্জীবন
সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে তল্লাশি করে ইয়াবা ও হেরোইনসহ আটক করে। পরে এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে একটি মামলা করেন।
অপরদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সোহেল রানার থেকে ভারতীয় তৈরি চেতনা নাশক ইনজেকশন জব্দ করে।
পৃথক এই মামলা দুটির সাক্ষ্য প্রমাণ শেষে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এম এ মালেক/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?