সিরাজগঞ্জে পোনা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে। স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে জিল্লার হোসেন বাড়ির পাশের ধান ক্ষেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ক্ষেতের মধ্যে বজ্রপাত হলে জিল্লার হোসেন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনার পর স্থানীয়রা থানায় সংবাদ দেন। উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে জিল্লার হোসেন বাড়ির পাশের ধান ক্ষেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ক্ষেতের মধ্যে বজ্রপাত হলে জিল্লার হোসেন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনার পর স্থানীয়রা থানায় সংবাদ দেন।
উল্লাপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
What's Your Reaction?