সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অনুপনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন ও চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম। আদালতের অতিরিক্ত এপিপি শামসুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছে। তিনি মামলার বরাদ দিয়ে জানান, ২০২২ সালের ৬ জুলাই র‌্যাব-১২ এর সদস্যরা সলঙ্গা থানার হাটিকুমরুলে মাদকবিরোধী অভিযান চলাচ্ছিলেন। এসময় তাদের কাছে সংবাদ আসে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রামের মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের পাশে আলা উদ্দিনের মুদি দোকানের সামনে দুজন মাদক কারবারি অবস্থান করছেন। এরপর র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩৪৩ গ্রামে হেরোইনসহ তাদের দুজনকে আটক করে। পরে এ ঘটনায় র‌্যাব পুলিশ পরিদর্শক ফজলুল হক

সিরাজগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অনুপনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন ও চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম।

আদালতের অতিরিক্ত এপিপি শামসুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি জসিম উদ্দিনের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছে।

তিনি মামলার বরাদ দিয়ে জানান, ২০২২ সালের ৬ জুলাই র‌্যাব-১২ এর সদস্যরা সলঙ্গা থানার হাটিকুমরুলে মাদকবিরোধী অভিযান চলাচ্ছিলেন। এসময় তাদের কাছে সংবাদ আসে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রামের মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের পাশে আলা উদ্দিনের মুদি দোকানের সামনে দুজন মাদক কারবারি অবস্থান করছেন। এরপর র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩৪৩ গ্রামে হেরোইনসহ তাদের দুজনকে আটক করে। পরে এ ঘটনায় র‌্যাব পুলিশ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করেন। এ মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক এ রায় দেন।

এম এ মালেক/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow