সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শহরের ইলিয়ট ব্রিজে (বড়পুল) শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাজার স্টেশনে গিয়ে অবস্থান নেন। এতে এম এ মতিন সড়কে যানজট সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিকাল পৌনে ৩টার দিকে তারা বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় কর্মসূচি শেষ করেন। আরও পড়ুন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, মওলানা ভাসানী ডিগ্রি কলেজসহ শহরের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী ইমরান সেখ বলেন, জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এ ছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন এসেছে, হিসাববিজ্ঞান পরীক্ষায়ও কঠিন প্রশ্ন

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শহরের ইলিয়ট ব্রিজে (বড়পুল) শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন।

এ সময় তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাজার স্টেশনে গিয়ে অবস্থান নেন। এতে এম এ মতিন সড়কে যানজট সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিকাল পৌনে ৩টার দিকে তারা বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভে সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ সরকারি মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, মওলানা ভাসানী ডিগ্রি কলেজসহ শহরের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী ইমরান সেখ বলেন, জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এ ছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন এসেছে, হিসাববিজ্ঞান পরীক্ষায়ও কঠিন প্রশ্ন এসেছে। আমরা চাই স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা হোক।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মেফাকখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এম এ মালেক/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow