সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি বাংলাদেশ নারী দলের জন্য সিরিজ জয়ের মিশন। সে মিশনে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার শারমিন সুলতানা ধরে খেলছিলেন। ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এরপর সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি। একশর আগে (৮৭ রানে) ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা একটা প্রান্ত ধরে ছিলেন। দেখেশুনে খেলে ফিফটিও করেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বলে ৪ বাউন্ডারিতে ৫৮ রান করে তিনি ফেরার পর আর বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। শেষদিকে নাহিদা আক্তার ২০ আর রাবেয়া খাতুন করেন ১৫ রান। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ৩৬ রানে নেন ৩টি উইকেট। এমএমআর    

সিরিজ জয়ের মিশনে নেমে ১৬৫ রানেই অলআউট বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়। রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি বাংলাদেশ নারী দলের জন্য সিরিজ জয়ের মিশন। সে মিশনে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ দল। ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

ওপেনার শারমিন সুলতানা ধরে খেলছিলেন। ৩৯ বলে ২৫ রান করে এলবিডব্লিউ হন তিনি। এরপর সোবহানা মোস্তারি (৫), স্বর্ণা আক্তার (১৬), রিতু মনিরা (১৭) ইনিংস বড় করতে পারেননি।

একশর আগে (৮৭ রানে) ৫ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা একটা প্রান্ত ধরে ছিলেন। দেখেশুনে খেলে ফিফটিও করেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বলে ৪ বাউন্ডারিতে ৫৮ রান করে তিনি ফেরার পর আর বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা।

শেষদিকে নাহিদা আক্তার ২০ আর রাবেয়া খাতুন করেন ১৫ রান। ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ৩৬ রানে নেন ৩টি উইকেট।

এমএমআর

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow