সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ!

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। সেই ম্যাচ শুরুর আগ মুহুর্তে ইনজুরির কারণে ছিটকে যান দলের সেরা তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আগামীকাল সোমবার সিরিজ বাঁচানোর লড়াই, এই ম্যাচে বাঁহাতি কাটার মাস্টারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে বেশ কৌতূহল জেগেছে।  ফলে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসা পেসার শরিফুল ইসলামকেও কাটার মাস্টারের প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন গণমাধ্যমকর্মীরা। এ প্রসঙ্গে শরিফুল ইসলাম ইতিবাচক উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘উনি (মোস্তাফিজ) এখন মোটামুটি সুস্থ। আলহামদুলিল্লাহ।’ ধারণা করা হচ্ছে কালই একাদশে ফিরবেন দ্য ফিজ। প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে যায় প্রথম ওয়ানডে দলের তালিকা। কী হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান  মোস্তাফিজ। বাংলাদে

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ!
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। সেই ম্যাচ শুরুর আগ মুহুর্তে ইনজুরির কারণে ছিটকে যান দলের সেরা তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আগামীকাল সোমবার সিরিজ বাঁচানোর লড়াই, এই ম্যাচে বাঁহাতি কাটার মাস্টারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে বেশ কৌতূহল জেগেছে।  ফলে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসা পেসার শরিফুল ইসলামকেও কাটার মাস্টারের প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন গণমাধ্যমকর্মীরা। এ প্রসঙ্গে শরিফুল ইসলাম ইতিবাচক উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘উনি (মোস্তাফিজ) এখন মোটামুটি সুস্থ। আলহামদুলিল্লাহ।’ ধারণা করা হচ্ছে কালই একাদশে ফিরবেন দ্য ফিজ। প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে যায় প্রথম ওয়ানডে দলের তালিকা। কী হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান  মোস্তাফিজ। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মোস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে, সে আজ খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow