সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান, নতুন করে আতঙ্ক

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি বাহিনী নতুন করে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে সিরিয়ার সংবাদমাধ্যম সিরিয়া টিভি। এ বরাতে আল জাজিরাও খবর প্রকাশ করেছে।  প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোরে দুটি ট্যাংক ও ৩টি সামরিক যান কুনেইত্রার সামাদানিয়াহ এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় এক ঘণ্টা টহল দেওয়ার পর সামরিক যানগুলো ইসরায়েলি একটি ঘাঁটির দিকে ফিরে যায়। সিরিয়া টিভি জানায়, গত কয়েক দিনেও আইন জিওয়ান, রাফিদ এবং ইয়রমুক অববাহিকা এলাকায় একই ধরনের ইসরায়েলি সামরিক তৎপরতা দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা ওই এলাকায় কৃষিজমি ও পশুচারণের জমি বুলডোজার দিয়ে ধ্বংস করছে। এছাড়া একটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী সামরিক যান চলাচলের কারণে পানির লাইন, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ওয়াদি আল-রুক্কাদ এলাকার কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়া টিভি জানায়, ইসরায়েলি পক্ষ এসব জমিতে ধ্বংসযজ্ঞ চালানোর কারণ হিসেবে সম্ভাব্য বিস্ফোরক পুঁতে রাখার আশঙ্কার কথা উল্লেখ ক

সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান, নতুন করে আতঙ্ক

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি বাহিনী নতুন করে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে সিরিয়ার সংবাদমাধ্যম সিরিয়া টিভি। এ বরাতে আল জাজিরাও খবর প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোরে দুটি ট্যাংক ও ৩টি সামরিক যান কুনেইত্রার সামাদানিয়াহ এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় এক ঘণ্টা টহল দেওয়ার পর সামরিক যানগুলো ইসরায়েলি একটি ঘাঁটির দিকে ফিরে যায়।

সিরিয়া টিভি জানায়, গত কয়েক দিনেও আইন জিওয়ান, রাফিদ এবং ইয়রমুক অববাহিকা এলাকায় একই ধরনের ইসরায়েলি সামরিক তৎপরতা দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা ওই এলাকায় কৃষিজমি ও পশুচারণের জমি বুলডোজার দিয়ে ধ্বংস করছে। এছাড়া একটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী সামরিক যান চলাচলের কারণে পানির লাইন, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং ওয়াদি আল-রুক্কাদ এলাকার কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়া টিভি জানায়, ইসরায়েলি পক্ষ এসব জমিতে ধ্বংসযজ্ঞ চালানোর কারণ হিসেবে সম্ভাব্য বিস্ফোরক পুঁতে রাখার আশঙ্কার কথা উল্লেখ করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ বা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্ফোরক স্থাপন করতে পারে, এমন আশঙ্কায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে।

তবে স্থানীয় বাসিন্দারা এ ধরনের কোনো যোদ্ধার উপস্থিতির কথা অস্বীকার করেছেন।

কুনেইত্রায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক তৎপরতা নিয়ে সিরিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও, এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করছে না।

সূত্র: আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow