সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের সামরিক তৎপরতার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় ইসরায়েলকে ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। রোববার দামেস্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, সিরিয়ায় ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে জাতিসংঘের সহায়তা সিরিয়ার মোট প্রয়োজনের মাত্র ২০ শতাংশ পূরণ করতে পারছে। দেশটিতে জরুরি সেবা ও অবকাঠামো পুনর্গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আরও বড় ধরনের সহায়তা প্রয়োজন। ২৫ জুলাই গুতেরেস দামেস্ক সফরে যান। ২০০৯ সালে তৎকালীন মহাসচিব বান কি মুনের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করলেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, অধিকৃত গোলান মালভূমি সিরিয়ারই অংশ। তিনি ইসরায়েলকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানান। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের সামরিক তৎপরতার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় ইসরায়েলকে ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

রোববার দামেস্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, সিরিয়ায় ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে জাতিসংঘের সহায়তা সিরিয়ার মোট প্রয়োজনের মাত্র ২০ শতাংশ পূরণ করতে পারছে। দেশটিতে জরুরি সেবা ও অবকাঠামো পুনর্গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আরও বড় ধরনের সহায়তা প্রয়োজন।

২৫ জুলাই গুতেরেস দামেস্ক সফরে যান। ২০০৯ সালে তৎকালীন মহাসচিব বান কি মুনের পর এই প্রথম কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করলেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, অধিকৃত গোলান মালভূমি সিরিয়ারই অংশ। তিনি ইসরায়েলকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানান।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার অধিকৃত গোলান মালভূমির কাছে দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশ করে। পরে কুনেইত্রা অঞ্চলের কৃষিজমিতে গোলাবর্ষণ করা হয় এবং আল-আরিদাহ গ্রামে লিফলেট ফেলে স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধ বা সেনা চলাচলে বাধা না দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow