সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

সিরিয়ার মধ্য-পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার দামেস্ক-দেইর এজোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে একটি বেসামরিক যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সামরিক হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের মধ্যে কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, তা জানানো হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে একটি বাসে আগুন জ্বলতে এবং মহাসড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রায়েদ আল সালেহ বলেন, নিহতের সংখ্যার দিক থেকে এটি সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক অবকাঠামোর দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান করা জরুরি। তিনি আরও বলেন, বছরের পর বছর অবহেলা এবং গৃহযুদ্ধের কারণে দেশের সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সড়ক পরিবহন বিভাগের পরিচালক

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ
সিরিয়ার মধ্য-পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার দামেস্ক-দেইর এজোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে একটি বেসামরিক যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সামরিক হেলিকপ্টারে করে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের মধ্যে কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, তা জানানো হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে একটি বাসে আগুন জ্বলতে এবং মহাসড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রায়েদ আল সালেহ বলেন, নিহতের সংখ্যার দিক থেকে এটি সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক অবকাঠামোর দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান করা জরুরি। তিনি আরও বলেন, বছরের পর বছর অবহেলা এবং গৃহযুদ্ধের কারণে দেশের সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সড়ক পরিবহন বিভাগের পরিচালক মোয়াজ নাজ্জার জানান, পূর্বাঞ্চলের সড়কগুলোর রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্য, গত ১৫ বছরে দেশের অধিকাংশ সড়কের যথাযথ সংস্কার হয়নি। চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে সৌদি আরব থেকে ফেরা তীর্থযাত্রীবাহী একটি বাস উল্টে পাঁচজন নিহত হন। এছাড়া গত বছর উত্তর-পূর্ব সিরিয়ায় একটি বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটে। ২০২০ সালে দামেস্ক-হোমস মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকারের ধাক্কায় দুটি বাসের ৩২ আরোহী নিহত হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow