সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা ভোজন বাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন চালক ও হেলপার। এসময় স্থানীয় কিছু মানুষ জড়ো হন। পরে আকস্মিক ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। অন্যজনের এখনো পরিচয় পাওয়া যায়নি। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, অন্তত ১০ জন আহতকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। পা

সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা ভোজন বাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন চালক ও হেলপার। এসময় স্থানীয় কিছু মানুষ জড়ো হন। পরে আকস্মিক ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়।

গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০)। অন্যজনের এখনো পরিচয় পাওয়া যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মোশাররফ হোসেন তালুকদার বলেন, অন্তত ১০ জন আহতকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত একজনের নাম জানা গেছে। পিবিআই আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow