দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

দেশে বর্তমানে মোবাইল কোম্পানির বৈধ ৩২ কোটি ৮২ লাখ সিম নিবন্ধিত রয়েছে। যা দেশের জনসংখ্যার প্রায় দ্বিগুণ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। মঙ্গলবার (০৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তারকা চিহ্নিত লিখিত প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে জানতে চান যে, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত? উক্ত মোবাইল কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত? জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। উক্ত মোবাইল কোম্পানিগুলোর বৈধ রেজিস্টার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ টাকা।  এদিকে ২০২৩ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

দেশে বর্তমানে মোবাইল কোম্পানির বৈধ ৩২ কোটি ৮২ লাখ সিম নিবন্ধিত রয়েছে। যা দেশের জনসংখ্যার প্রায় দ্বিগুণ। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।

মঙ্গলবার (০৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তারকা চিহ্নিত লিখিত প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে জানতে চান যে, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা কত? উক্ত মোবাইল কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত?

জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। উক্ত মোবাইল কোম্পানিগুলোর বৈধ রেজিস্টার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ টাকা। 

এদিকে ২০২৩ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow