ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট লিওতোবি লাকি লাকিতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। এতে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডালি ছড়িয়ে পড়েছে এবং একটি স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে। এ সময় প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উচ্চতায় আগ্নেয় ছাই ও অন্যান্য উপাদান ছড়িয়ে পড়ে। বর্তমানে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির জন্য ইন্দোনেশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আরও জানিয়েছে, ভারী বৃষ্টিপাত হলে আশপাশের নদীগুলোতে আগ্নেয়গিরি থেকে নেমে আসা ছাই, পাথর ও কাদার মিশ্রণে সৃষ্ট বিপজ্জনক লাহার (আগ্নেয় বন্যা) দেখা দিতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিমানবন্দরের কার্যক্রম

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট লিওতোবি লাকি লাকিতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। এতে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডালি ছড়িয়ে পড়েছে এবং একটি স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে। এ সময় প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উচ্চতায় আগ্নেয় ছাই ও অন্যান্য উপাদান ছড়িয়ে পড়ে।

বর্তমানে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির জন্য ইন্দোনেশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আরও জানিয়েছে, ভারী বৃষ্টিপাত হলে আশপাশের নদীগুলোতে আগ্নেয়গিরি থেকে নেমে আসা ছাই, পাথর ও কাদার মিশ্রণে সৃষ্ট বিপজ্জনক লাহার (আগ্নেয় বন্যা) দেখা দিতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমানবন্দরের প্রধান পার্তাহিয়ান পানজাইতান জানান, এর ফলে অন্তত পাঁচটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে।

ইন্দোনেশীয় ভাষায় ‘লাকি-লাকি’ শব্দের অর্থ ‘পুরুষ’। ১ হাজার ৫৮৪ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরির পাশেই রয়েছে অপেক্ষাকৃত শান্ত আরেকটি আগ্নেয়গিরি, যার নাম পেরেম্পুয়ান। পেরেম্পুয়ান শব্দের অর্থ ‘নারী’।

গত বছরের জুলাই মাসে লেওতোবি লাকি-লাকি থেকে ১৮ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ তৈরি হয়েছিল। সে সময় পর্যটন দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow