সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ৫০, আটক ৯ পাচারকারী
টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী ৫০ জনকে উদ্ধারসহ ৯ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ সমুদ্র এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে না থামায় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০ জনকে উদ্ধারসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, চক্রটি বিদেশে উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। এছাড়া অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে। তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।‘ জাহাঙ্গীর আলম/এএইচ/এমএস
টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী ৫০ জনকে উদ্ধারসহ ৯ মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ সমুদ্র এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে না থামায় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫০ জনকে উদ্ধারসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, চক্রটি বিদেশে উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। এছাড়া অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।‘
জাহাঙ্গীর আলম/এএইচ/এমএস
What's Your Reaction?