সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করাই হবে আমার কাজ : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতি থেকে সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম আমি।  তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন তাদের প্রাপ্য নাগরিক সেবা পান সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ। দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের সার্বিক অবস্থা পর্যালোচনা করে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কালবেলাকে এসব কথা বলেন তিনি। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সোমবারই আমি নিয়োগের আদেশ পেয়েছি এবং মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন তাদের প্রাপ্য নাগরিক সেবা পান, সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ। এদিকে, রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থ

সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করাই হবে আমার কাজ : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতি থেকে সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম আমি। 

তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন তাদের প্রাপ্য নাগরিক সেবা পান সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ। দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের সার্বিক অবস্থা পর্যালোচনা করে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডকে গতিশীল করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কালবেলাকে এসব কথা বলেন তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সোমবারই আমি নিয়োগের আদেশ পেয়েছি এবং মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। দায়িত্ব গ্রহণের পর সিটি করপোরেশনের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এছাড়া উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন তাদের প্রাপ্য নাগরিক সেবা পান, সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ।

এদিকে, রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে বিএনপির আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, পরে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow