সিলেটে কজি’র নতুন শোরুম উদ্বোধন

দেশের জনপ্রিয় রেডিমেড মেন্সওয়্যার ব্র্যান্ড কজি আউটফিট (COSY OUTFIT) সিলেটে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। শুক্রবার (০১ মে) সিলেটের চালিবন্দর বিশ্বরোড এলাকায়, আল হারামাইন হাসপাতাল সংলগ্ন স্থানে এ শোরুম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী, সিয়াম নাসির এবং সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমেদ মুরাদসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা কজির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি ব্র্যান্ড যা রেগুলার থেকে বিগ সাইজ— সব ধরনের গ্রাহকের জন্য আরামদায়ক ও মানসম্পন্ন পোশাক নিশ্চিত করে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। কজির লক্ষ্য হলো— যারা শরীরের গঠন বা সাইজজনিত কারণে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ফ্যাশন প্ল্যাটফর্ম তৈরি করা। উদ্বোধন উপলক্ষে সারাদিন সব পণ্যের ওপর ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতাদের আগ্রহের কারণে এ অফার আরও তিন দিন বাড়ানো হয়েছে বলে জানিয়

সিলেটে কজি’র নতুন শোরুম উদ্বোধন

দেশের জনপ্রিয় রেডিমেড মেন্সওয়্যার ব্র্যান্ড কজি আউটফিট (COSY OUTFIT) সিলেটে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।

শুক্রবার (০১ মে) সিলেটের চালিবন্দর বিশ্বরোড এলাকায়, আল হারামাইন হাসপাতাল সংলগ্ন স্থানে এ শোরুম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারী, সিয়াম নাসির এবং সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা ও সমাজকর্মী বেলাল আহমেদ মুরাদসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা কজির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি ব্র্যান্ড যা রেগুলার থেকে বিগ সাইজ— সব ধরনের গ্রাহকের জন্য আরামদায়ক ও মানসম্পন্ন পোশাক নিশ্চিত করে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

কজির লক্ষ্য হলো— যারা শরীরের গঠন বা সাইজজনিত কারণে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ফ্যাশন প্ল্যাটফর্ম তৈরি করা।

উদ্বোধন উপলক্ষে সারাদিন সব পণ্যের ওপর ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতাদের আগ্রহের কারণে এ অফার আরও তিন দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কজির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান রাতুল বলেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সব শ্রেণির মানুষ সহজেই নিজের সাইজ ও পছন্দ অনুযায়ী পোশাক সংগ্রহ করতে পারেন।

উল্লেখ্য, কজি নিজস্ব কারখানায় উন্নতমানের কাপড় ব্যবহার করে পোশাক উৎপাদন করে। ‘আপনার সাইজ, আমাদের দায়িত্ব’ (Your Size, Our Responsibility)— এই স্লোগানের মাধ্যমে গ্রাহকদের প্রতি তাদের অঙ্গীকার প্রকাশ করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow