সিলেটে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের শঙ্কা রয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে এ শঙ্কার কথা পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা ১৫ মিনিটের পর থেকে বিকেল ৪টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। আরও বলা হয়েছে, এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখী ঝড় নেত্রকোনা, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করছে ও দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। এর পরে ঝড়টি হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত সিলেট বিভাগের সব জেলার কৃষকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের শঙ্কা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টার মধ্যে এ শঙ্কার কথা পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা ১৫ মিনিটের পর থেকে বিকেল ৪টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
আরও বলা হয়েছে, এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখী ঝড় নেত্রকোনা, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করছে ও দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। এর পরে ঝড়টি হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত সিলেট বিভাগের সব জেলার কৃষকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
What's Your Reaction?