সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ

সিলেট নগরীতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে আরও দুইটি শর্ত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে তিনটি শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি। এসএমপি জানায়, মোটরসাইকেলে তেল সংগ্রহকারীদের অবশ্যই তিনটি শর্ত মানতে হবে। শর্ত তিনটি হলো- অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য বলেছে এসএমপি। এসএমপি আরও জানায়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহমেদ জামিল/এনএইচআর/জেআইএম

সিলেটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ

সিলেট নগরীতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও দুইটি শর্ত দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে তিনটি শর্ত মানার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।

এসএমপি জানায়, মোটরসাইকেলে তেল সংগ্রহকারীদের অবশ্যই তিনটি শর্ত মানতে হবে। শর্ত তিনটি হলো- অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেলটি রেজিস্ট্রেশনকৃত হতে হবে এবং মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য বলেছে এসএমপি।

এসএমপি আরও জানায়, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহমেদ জামিল/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow