সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ওই গ্রামের আলী আহমদের ছেলে সুহেল আহমদের মেয়ে আনিসা বেগম (৪) ও তার ভাগ্নি ফারিয়া বেগম (৫)। ফারিয়া বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। জানা গেছে, শুক্রবার সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির আঙিনায় খেলতে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহমেদ জামিল/এনএইচআর

সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের কানাইঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের আলী আহমদের ছেলে সুহেল আহমদের মেয়ে আনিসা বেগম (৪) ও তার ভাগ্নি ফারিয়া বেগম (৫)। ফারিয়া বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামের সাদিক আহমদের মেয়ে। সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা গেছে, শুক্রবার সাড়ে ১২টার দিকে দুই শিশু বাড়ির আঙিনায় খেলতে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহমেদ জামিল/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow