সিলেটে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

১৪৪৭ হিজরি সনে আল-হাইআতুল উলয়া থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) উত্তীর্ণ এবং বেফাক ও আযাদ দ্বীনি এদারা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ১০৭ জন কওমি মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর।  শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে।’ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর মিরাবাজারস্থ হোটেল মিরা গার্ডেনে ‘কওমি মেধাবী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কর্মী সম্মেলন ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘বর্তমান সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের নানা চ্যালেঞ্জের মধ্যে ছাত্র সমাজকে আদর্শিক ও শিক্ষাবান্ধব ধারায় পরিচালিত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের সম্মানন

সিলেটে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

১৪৪৭ হিজরি সনে আল-হাইআতুল উলয়া থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) উত্তীর্ণ এবং বেফাক ও আযাদ দ্বীনি এদারা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ১০৭ জন কওমি মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর। 

শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে।’

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর মিরাবাজারস্থ হোটেল মিরা গার্ডেনে ‘কওমি মেধাবী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কর্মী সম্মেলন ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘বর্তমান সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈতিক অবক্ষয়ের নানা চ্যালেঞ্জের মধ্যে ছাত্র সমাজকে আদর্শিক ও শিক্ষাবান্ধব ধারায় পরিচালিত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ইতিবাচক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হত্যাকাণ্ড, কিংবা ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহের মতো ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনা শুধু পৈশাচিকতাই নয়, বরং সভ্য সমাজের জন্যও বড় ক্ষত।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে, কিংবা ৫ আগস্টের আন্দোলনের দোহাই দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সন্ত্রাসের রাজনীতি করছে, তারা দেশের ছাত্র-জনতার ত্যাগের চেতনাকেই ক্ষতিগ্রস্ত করছে।’

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা নুর আহমদ কাসেমি, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সগীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা বাহাউদ্দীন বাহার, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা আবু খায়ের, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ এবং ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow