সিলেটে হামে এক দিনে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করছে হাম ও নিমোনিয়া পরিস্থিতি।
সোমবার (২৫ মে) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।
মৃত শিশুরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজারের রমজান আলীর এক মাসের শিশু মহসিন, সিলেট সদরের পীরেরগাঁও এলাকার মাজেনের ১ বছর ২ মাসের শিশু মাজহারুল এবং মৌলভীবাজার সদরের বড় কাঁপন এলাকার মিলু মিয়ার ৮ মাসের শিশু তানিয়া। মৃত শিশুরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
শনাক্ত হওয়া ১৬৪ জনের মধ্যে হবিগঞ্জে ২১ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৫ জন এবং সিলেটে ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ১৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন, নর্থ ইস
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে ভয়াবহ আকার ধারণ করছে হাম ও নিমোনিয়া পরিস্থিতি।
সোমবার (২৫ মে) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।
মৃত শিশুরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজারের রমজান আলীর এক মাসের শিশু মহসিন, সিলেট সদরের পীরেরগাঁও এলাকার মাজেনের ১ বছর ২ মাসের শিশু মাজহারুল এবং মৌলভীবাজার সদরের বড় কাঁপন এলাকার মিলু মিয়ার ৮ মাসের শিশু তানিয়া। মৃত শিশুরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
শনাক্ত হওয়া ১৬৪ জনের মধ্যে হবিগঞ্জে ২১ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৫ জন এবং সিলেটে ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ১৭ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ নিয়ে বিভাগে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছেন আরও ৪ জন। সবমিলিয়ে হামে মোট মৃত্যুর সংখ্যা এখন ৫৫ জনের।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, সন্দেহজনক হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৫৫ শিশুর মৃত্যু হয়েছে।