সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ও শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ভারপ্রাপ্ত ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ এবং একই উপজেলার তউফিক নামের এক ৫ মাস বয়সী শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সাতজন (যাদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত), মৌলভী
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ও শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ভারপ্রাপ্ত ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ এবং একই উপজেলার তউফিক নামের এক ৫ মাস বয়সী শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সাতজন (যাদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মা ও শিশু হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ভারপ্রাপ্ত ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।