সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।   গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০৯ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত তাসপিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রফিকুল ইসলামের ৭ মাস বয়সী মেয়ে ও হামিদুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নূর উদ্দিনের ১ বছর ৩ মাসের ছেলে।  স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২৮০ জন, হবিগঞ্জে ১০৯ জন, মৌলভীবাজারে ১১০ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।  

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০৯ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মৃত তাসপিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রফিকুল ইসলামের ৭ মাস বয়সী মেয়ে ও হামিদুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নূর উদ্দিনের ১ বছর ৩ মাসের ছেলে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২৮০ জন, হবিগঞ্জে ১০৯ জন, মৌলভীবাজারে ১১০ জন এবং সুনামগঞ্জে ৩৫৩ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত ১৩২ জন নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন। 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৩০৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন। 

এ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু ১২৭ জনে দাঁড়িয়েছে। এদিকে প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে ও সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছেন শতাধিক মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো দুই শিশু মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১২৫ শিশু, এক নারী ও এক নার্সের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow