সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে সৃষ্ট শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে এবং সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চলবে স্পেশাল ট্রেন। শুক্রবার (৩ এপ্রিল) সিলেট-ঢাকা রুটে এই বিশেষ ট্রেন চলবে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে জানায়, গত বুধবার রাতে ওয়াগন দুর্ঘটনার ফলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে যেতে পারেনি। তা ছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ। এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা নিরসনেই এ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে সূত্র অনুযায়ী, বিশেষ এই স্পেশাল ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে কেবল চারটি প্রধান স্টেশনে যাত্রা বিরতি দেবে। নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেনটি সকাল ৯টা ২৭ মিনিটে কুলাউড়া, ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল, ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ এবং দুপুর ১টা ৩৩ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে এবং দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি গন্তব্যস্থল ঢাকায় পৌঁছবে।
তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে সৃষ্ট শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে এবং সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চলবে স্পেশাল ট্রেন।
শুক্রবার (৩ এপ্রিল) সিলেট-ঢাকা রুটে এই বিশেষ ট্রেন চলবে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে জানায়, গত বুধবার রাতে ওয়াগন দুর্ঘটনার ফলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে যেতে পারেনি। তা ছাড়া শুক্রবার কালনী এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ। এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা নিরসনেই এ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
রেলওয়ে সূত্র অনুযায়ী, বিশেষ এই স্পেশাল ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। পথিমধ্যে কেবল চারটি প্রধান স্টেশনে যাত্রা বিরতি দেবে।
নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেনটি সকাল ৯টা ২৭ মিনিটে কুলাউড়া, ১০টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল, ১০টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ এবং দুপুর ১টা ৩৩ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে এবং দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি গন্তব্যস্থল ঢাকায় পৌঁছবে।
What's Your Reaction?