সিলেট বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। তিনি জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন। জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। আহমেদ জামিল/কেএইচকে

সিলেট বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

তিনি জানান, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে।

আহমেদ জামিল/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow