নালিতাবাড়ী সীমান্তে বিজিবির হাতে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান আটক

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তে ময়মনসিংহের ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের চালান আটক করেছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকা থেকে ওই ওষুধের চালান আটক করা হয়। বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে বিপুল পরিমান ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা অভিযান পরিচালনা করে ওই ভারতীয় ওষুধের চালান আটক করতে সক্ষম হন। আটককৃত এসব ভারতীয় ওষুধের সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮ শত টাকা। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো জানান, গারো পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী ম

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির হাতে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান আটক

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তে ময়মনসিংহের ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের চালান আটক করেছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা এলাকা থেকে ওই ওষুধের চালান আটক করা হয়।

বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে বিপুল পরিমান ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা অভিযান পরিচালনা করে ওই ভারতীয় ওষুধের চালান আটক করতে সক্ষম হন। আটককৃত এসব ভারতীয় ওষুধের সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮ শত টাকা।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো জানান, গারো পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow