এক শব্দেই সব গুজব উড়িয়ে দিলেন লিওনেল মেসি
বিশ্বকাপের ফাইনাল হারের পর ইন্টার মিয়ামির জার্সি গায়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। হতাশা ভুলে ক্লাব ফুটবলে মনোযোগী মেসি। তবে এসবের মাঝেও প্রতিমুহূর্তেই তিনি ও তার পরিবার তাদের নিয়ে ছড়িয়ে পড়া অনেক ধরনের ভুল তথ্য ও গুজবকে ভেঙে দিতে হয়। যেমন সম্প্রতি মেসির বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়ে। সেখানে জল্পনা তৈরি হয় ইন্টার মিয়ামি ছেড়ে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এই গুজবকে থামিয়ে দিয়েছেন লিওনেল মেসি। গতকাল লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে মাঠে নামার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, থিয়াগো ক্লাব ছাড়ছে না। ম্যাচের আগে স্টেডিয়ামে প্রবেশের সময় সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে হাঁটছিলেন মেসি। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘থিয়াগো কি ইন্টার মায়ামি ছাড়ছে?’ হাঁটতে হাঁটতেই সংক্ষিপ্ত জবাব দেন মেসি, ‘না।’ এই এক শব্দের উত্তরেই বার্সেলোনায় মেসি পরিবারের সম্ভাব্য ফেরার সব গুঞ্জনের ইতি ঘটে। থিয়াগো ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে খেলছে। মূলত মিডফিল্ডার হিসেবে খেলা এই কিশোর যুক্তরাষ্ট্রে পরিবারসহ আসার পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক
বিশ্বকাপের ফাইনাল হারের পর ইন্টার মিয়ামির জার্সি গায়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। হতাশা ভুলে ক্লাব ফুটবলে মনোযোগী মেসি। তবে এসবের মাঝেও প্রতিমুহূর্তেই তিনি ও তার পরিবার তাদের নিয়ে ছড়িয়ে পড়া অনেক ধরনের ভুল তথ্য ও গুজবকে ভেঙে দিতে হয়।
যেমন সম্প্রতি মেসির বড় ছেলে থিয়াগো মেসিকে নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়ে। সেখানে জল্পনা তৈরি হয় ইন্টার মিয়ামি ছেড়ে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এই গুজবকে থামিয়ে দিয়েছেন লিওনেল মেসি।
গতকাল লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে মাঠে নামার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, থিয়াগো ক্লাব ছাড়ছে না।
ম্যাচের আগে স্টেডিয়ামে প্রবেশের সময় সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে হাঁটছিলেন মেসি। তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘থিয়াগো কি ইন্টার মায়ামি ছাড়ছে?’
হাঁটতে হাঁটতেই সংক্ষিপ্ত জবাব দেন মেসি, ‘না।’
এই এক শব্দের উত্তরেই বার্সেলোনায় মেসি পরিবারের সম্ভাব্য ফেরার সব গুঞ্জনের ইতি ঘটে।
থিয়াগো ২০২৩ সাল থেকে ইন্টার মায়ামির একাডেমিতে খেলছে। মূলত মিডফিল্ডার হিসেবে খেলা এই কিশোর যুক্তরাষ্ট্রে পরিবারসহ আসার পর থেকেই ক্লাবটির বয়সভিত্তিক দলে নিজের উন্নয়ন চালিয়ে যাচ্ছে।
আইএন
What's Your Reaction?