সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। সোমবার ( ২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ডা. জিয়াউর রহমান বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আহমেদ জামিল/এসআর/এমএস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

সোমবার ( ২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ডা. জিয়াউর রহমান বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আহমেদ জামিল/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow