সিয়ামুল হায়াত সৈকতের একগুচ্ছ কবিতা

বেদনাঋদ্ধ প্রেম প্রতিদ্বন্দ্বী হয়ে চুপসমুদ্রের ঘর করেআর নাওয়া-খাওয়া ভুলে পাড়ি দেয়ঘর-শহরের গাঙ বেয়ে চলা পানির পথ। ‘সাখি, হামমম মোহন অভিসারে’ গান বেজে যায় চোখের কান দিয়ে,অশ্রুত ভেঙে পড়ে দেওয়াল দেওয়াল দ্বৈতকণ্ঠ;আর তোমাকে না পাওয়ার কী বেদনা—ওগো,রেখে দিয়েছি মানুষের স্রোতে। বোয়ামে। অন্ধ নিরবধি জ্যোৎস্নার মতো গলে গলে চাঁদের গায়েলেপ্টে রাখে বৃষ্টির— সন্ধ্যাতারা যেন বকুলের ফুল।ঘ্রাণে ঘ্রাণে পাশ কাটিয়ে চলে চুম্বক দৃষ্টি। চেয়ে থাকার সমতলে জড়িয়ে আছেভুল বাসনার মতো, আদরস্নাততোমাকে চেয়ে পাঠ সমগ্র। গোগ্রাসেআমি চোখ বন্ধ রেখে তাকিয়ে থাকি। করাতকল ভেস্তে যাওয়ার বাসনা নিয়ে জলে নামলেউড়িয়ে নিয়ে যায় বিকালের রাজহংসী;আর তাকাতে চেয়ে দূরের—ক্লিশে,লেখা থাকে হৃদয়ের তারকাটা। আমাদের বিষণ্নতাবোধ-দরিদ্রতা ঠোঁটেবিস্তর চাষাবাদ যেন আকাশ-শৈশব,প্রেম নক্ষত্রের মতো জড়ো হয় নবান্নে। এসইউ

সিয়ামুল হায়াত সৈকতের একগুচ্ছ কবিতা

বেদনাঋদ্ধ

প্রেম প্রতিদ্বন্দ্বী হয়ে চুপসমুদ্রের ঘর করে
আর নাওয়া-খাওয়া ভুলে পাড়ি দেয়
ঘর-শহরের গাঙ বেয়ে চলা পানির পথ।

‘সাখি, হামমম মোহন অভিসারে’

গান বেজে যায় চোখের কান দিয়ে,
অশ্রুত ভেঙে পড়ে দেওয়াল দেওয়াল দ্বৈতকণ্ঠ;
আর তোমাকে না পাওয়ার কী বেদনা—ওগো,
রেখে দিয়েছি মানুষের স্রোতে। বোয়ামে।

অন্ধ নিরবধি

জ্যোৎস্নার মতো গলে গলে চাঁদের গায়ে
লেপ্টে রাখে বৃষ্টির—
সন্ধ্যাতারা যেন বকুলের ফুল।
ঘ্রাণে ঘ্রাণে পাশ কাটিয়ে চলে চুম্বক দৃষ্টি।

চেয়ে থাকার সমতলে জড়িয়ে আছে
ভুল বাসনার মতো, আদরস্নাত
তোমাকে চেয়ে পাঠ সমগ্র। গোগ্রাসে
আমি চোখ বন্ধ রেখে তাকিয়ে থাকি।

করাতকল

ভেস্তে যাওয়ার বাসনা নিয়ে জলে নামলে
উড়িয়ে নিয়ে যায় বিকালের রাজহংসী;
আর তাকাতে চেয়ে দূরের—ক্লিশে,
লেখা থাকে হৃদয়ের তারকাটা।

আমাদের বিষণ্নতাবোধ-দরিদ্রতা ঠোঁটে
বিস্তর চাষাবাদ যেন আকাশ-শৈশব,
প্রেম নক্ষত্রের মতো জড়ো হয় নবান্নে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow