সীতাকুণ্ডে কারখানার শেড ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’(ছাই ফ্যাক্টরি) নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। ফারুকের বাড়ি নোয়াখালী ও জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা। বারআউলিয়ায় ওয়েল্ডিং কাজের সময় গুদামের টিনশেড চালা নিচে ভেঙে পড়ে দুই ওয়াকশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকার সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি গুদামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক হলেন, মো. ফারুক (৩০) ও মো. জহির (৩৫)। নিহত ফারুক নোয়াখালী জেলার ও জহির কুমিল্লা জেলার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাফর জানান, দুপুরে ৫-৬ জন শ্রমিক গোডাউনে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে একটি টিনশেট চালা সংস্কারের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ টিনশেডের অ্যাংগেল ভেঙে নিচে পড়ে

সীতাকুণ্ডে কারখানার শেড ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’(ছাই ফ্যাক্টরি) নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। ফারুকের বাড়ি নোয়াখালী ও জহিরের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বারআউলিয়ায় ওয়েল্ডিং কাজের সময় গুদামের টিনশেড চালা নিচে ভেঙে পড়ে দুই ওয়াকশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকার সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি গুদামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক হলেন, মো. ফারুক (৩০) ও মো. জহির (৩৫)। নিহত ফারুক নোয়াখালী জেলার ও জহির কুমিল্লা জেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাফর জানান, দুপুরে ৫-৬ জন শ্রমিক গোডাউনে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে একটি টিনশেট চালা সংস্কারের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ টিনশেডের অ্যাংগেল ভেঙে নিচে পড়ে যান। এতে ভেঙে পড়া ওই টিন শেটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে শ্রমিক ফারুক ও জহিরের মৃত্যু হয়। পরে অন্য শ্রমিকরা বাহির থেকে ক্রেন এনে টিনশেট চালা চাপা থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার করে চমেকে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বার আউলিয়ায় দুর্ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে নিয়ে আসলে দেখা যায় তারা দুজন মৃত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গোডাউনে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৮ এপ্রিল পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জিংক অ্যাশ উৎপাদনের মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow