সীমান্তে মাদকবিরোধী অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বিওপির একটি টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়াকে আটক করা হয়। তিনি রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে। আটক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বিওপির একটি টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়াকে আটক করা হয়। তিনি রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে। আটক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?