যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া
নারায়ণগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী বলেন, সকালে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য বসে ছিলেন। তারা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করে। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে কেউ কিছু অবগত করেনি।’ মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
নারায়ণগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী বলেন, সকালে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদরাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য বসে ছিলেন।
তারা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করে। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে কেউ কিছু অবগত করেনি।’
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
What's Your Reaction?