সুইজারল্যান্ডে প্রথমদিনের আলোচনায় কতটা অগ্রগতি হলো?

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। প্রথমদিনের আলোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে বৈঠকটিকে অত্যন্ত ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এড়াতে একটি বিশেষ সেল গঠনের বিষয়েও সমঝোতা হয়েছে। প্রথমদিনের আলোচনা শেষে পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের মধ্যে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। পরবর্তী ধাপের কারিগরি আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে। আরও পড়ুন জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির: ভ্যান্স যৌথ বিবৃতিতে বলা হয়, লেবাননে সামরিক অভিযান বন্ধের চুক্তি বা সমঝোতা স্মারক (MoU) যেন পুরোপুরি কার্যকর থাকে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ (দ্বন্দ্বনিরসন কর্তৃপক্ষ) গঠনে সম্মত হয়েছে। এই সেলে সংশ্লিষ্ট দুই পক্ষ ছাড়াও লেবানন যুক্ত থাকবে এবং পাকিস্তান ও কাতার এতে সমন্বয়কের ভূমিকা পালন করবে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও সব

সুইজারল্যান্ডে প্রথমদিনের আলোচনায় কতটা অগ্রগতি হলো?

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। প্রথমদিনের আলোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে বৈঠকটিকে অত্যন্ত ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা এড়াতে একটি বিশেষ সেল গঠনের বিষয়েও সমঝোতা হয়েছে।

প্রথমদিনের আলোচনা শেষে পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের মধ্যে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। পরবর্তী ধাপের কারিগরি আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, লেবাননে সামরিক অভিযান বন্ধের চুক্তি বা সমঝোতা স্মারক (MoU) যেন পুরোপুরি কার্যকর থাকে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ (দ্বন্দ্বনিরসন কর্তৃপক্ষ) গঠনে সম্মত হয়েছে। এই সেলে সংশ্লিষ্ট দুই পক্ষ ছাড়াও লেবানন যুক্ত থাকবে এবং পাকিস্তান ও কাতার এতে সমন্বয়কের ভূমিকা পালন করবে।

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, বুর্গেনস্টক রিসোর্টে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও সব বিষয়ে কারিগরি আলোচনা অব্যাহত থাকবে। কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি অবিচল আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়েছে কাতার ও পাকিস্তান। একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা যেন এমন গঠনমূলক পরিবেশেই এগিয়ে যায়, সে জন্য মধ্যস্থতাকারী দেশ দুটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রথম পর্বের কাজ শেষ: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’কে জানিয়েছেন, প্রথমদিনের আলোচনায় চূড়ান্ত চুক্তি শুরুর জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ধারাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তেহরানের প্রতিনিধিদলের মূল কাজ আপাতত শেষ এবং এখন থেকে কারিগরি দলগুলো দায়িত্ব বুঝে নেবে। সমঝোতা স্মারকটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কারিগরি দলগুলো তাদের কাজ চালিয়ে যাবে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনারের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘লুসার্ন থেকে সরাসরি, কাজ চলছে।’

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow