অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি স্টল বন্ধ করলো ফ্রান্স, ক্ষুব্ধ তেল আবিব
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে ইসরায়েলের ১২টি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ফরাসি-ইসরায়েলি সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। গত বছর ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীকে দেশটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্যারিসের উত্তরে অনুষ্ঠিত ইউরোসাতোরি অস্ত্র ও নিরাপত্তা প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান কজেস ইভেন্টস এক বিবৃতিতে জানিয়েছে, অংশগ্রহণের জন্য ফরাসি কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত পূরণ না করায় কয়েকটি ইসরায়েলি স্টল বন্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শার্ল বোদুয়াঁ বলেন, ফরাসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। এর ফলে ১২টি স্টল বন্ধ করতে হয়েছে। ফরাসি সরকার ২০২৬ সালের ইউরোসাতোরি প্রদর্শনীতে ইসরায়েলের আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে কেবল আকাশ প্রতিরক
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে ইসরায়েলের ১২টি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।
ফরাসি-ইসরায়েলি সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। গত বছর ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীকে দেশটিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্যারিসের উত্তরে অনুষ্ঠিত ইউরোসাতোরি অস্ত্র ও নিরাপত্তা প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান কজেস ইভেন্টস এক বিবৃতিতে জানিয়েছে, অংশগ্রহণের জন্য ফরাসি কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত পূরণ না করায় কয়েকটি ইসরায়েলি স্টল বন্ধ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান শার্ল বোদুয়াঁ বলেন, ফরাসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। এর ফলে ১২টি স্টল বন্ধ করতে হয়েছে।
ফরাসি সরকার ২০২৬ সালের ইউরোসাতোরি প্রদর্শনীতে ইসরায়েলের আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে কেবল আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-সংশ্লিষ্ট সরঞ্জাম ও পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ফরাসি সরকারের ‘অযৌক্তিক’ সব শর্ত পূরণ করার পরও তাদের প্রদর্শনী প্যাভিলিয়নগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি দাবি করে, ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বিশ্ব থেকে আড়াল করার চেষ্টা করছে ফ্রান্স।
সোমবার প্রদর্শনীস্থলে দেখা যায়, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও রাফায়েলসহ তিনটি বড় ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের স্টল খোলা থাকলেও সেখানে অন্য দেশের মতো প্রকাশ্যে কোনো অস্ত্রের মডেল প্রদর্শন করা হয়নি।
ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যোশুয়া জারকা এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ফ্রান্স আন্তর্জাতিক এই বাজারের একটি বড় অংশ হারাচ্ছে। আর এর জবাবে তারা যে পদ্ধতি গ্রহণ করছে, তা প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত ও স্পষ্টতই অন্যায্য।
বন্ধ হয়ে যাওয়া একটি স্টলের প্রধান নির্বাহী আমিত মানোর বলেন, সিদ্ধান্তটি তাকে বিস্মিত করেছে।
তিনি জানান, তার প্রতিষ্ঠান ড্রোন, যোগাযোগ ব্যবস্থা ও রোবটে ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাটারি উৎপাদন করে। এর আগে ফরাসি সরকারের একটি দল তাকে প্রদর্শনী চালানোর অনুমতি দিয়েছিল। কিন্তু পরে তাকে জানানো হয় যে তার স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।
১৫ থেকে ১৯ জুন পর্যন্ত চলা ইউরোসাতোরি প্রদর্শনী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাণিজ্য মেলা হিসেবে পরিচিত।
উল্লেখ্য, ২০২৪ সালেও ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
সূত্র: এএফপি
এসএএইচ
What's Your Reaction?