সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা
নিজস্ব সুইমিংপুল নেই, অনুশীলনের জন্য ভরসা করতে হয় বিশ্ববিদ্যালয়ের বাইরের পুকুরের ওপর। এমন সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নারী দল। এই সাফল্যের পর দ্রুত ক্যাম্পাসে একটি আধুনিক সুইমিংপুল নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দারুণ সাফল্য দেখান যবিপ্রবির শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিতু আক্তার মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইল এই চারটি ইভেন্টেই স্বর্ণপদক জেতেন।
একই বিভাগের শ্রাবন্তী আক্তার চারটি ইভেন্টেই রৌপ্যপদক অর্জন করেন। চারটি স্বর্ণপদকের সুবাদে প্রতিযোগিতার সেরা নারী সাঁতারুও নির্বাচিত হন মিতু। এছাড়া ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেন যবিপ্রবির শিক্ষার্থী মামুন আলী।
বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সুইমিংপুল না থাকায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্

বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সুইমিংপুল না থাকায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাঁতার ক্লাস পরিচালিত হয় বাইরের পুকুরে। ফলে জাতীয় পর্যায়ের সাঁতারুরাও প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বর্ণজয়ী সাঁতারু মিতু আক্তার বলেন, চারটি ইভেন্টে স্বর্ণপদক জয়ের পাশাপাশি সেরা সাঁতারু নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল না থাকাকে বড় সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, একটা হতাশার বিষয় হচ্ছে আমাদের ভার্সিটিতে কোনো সুইমিংপুল নেই। বহুদিন ধরে সুইমিংপুল নির্মাণের আশ্বাস মিললেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ও দলের ম্যানেজার আব্দুল্লাহ হেল কাফি বলেন, নিজস্ব সুইমিংপুল ছাড়াই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এ সাফল্য এসেছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুইমিংপুল নির্মাণ হলে শিক্ষার্থীরা আরও উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে।